• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

বক্স অফিসে ঝড়

‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’

বিনোদন ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ পি.এম.
ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ। ছবি: সংগৃহীত

বলিউড বক্স অফিসে এখনো দাপট দেখাচ্ছে ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ। রণবীর সিং অভিনীত এই সিনেমাটি মুক্তির ৩৯ দিন পরও শক্ত অবস্থানে রয়েছে। বিশ্বব্যাপী এর আয় পৌঁছেছে প্রায় ১ হাজার ৭৭২ কোটি ৯৪ লাখ রুপি। এর মাধ্যমে ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।

এখন ছবিটির সামনে সবচেয়ে বড় লক্ষ্য বাহুবলী ২। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমার রেকর্ড ছুঁতে ‘ধুরন্ধর ২’-এর প্রয়োজন আর মাত্র ১৫ কোটি ১২ লাখ রুপি। বিশ্লেষকদের মতে, বর্তমান গতি ধরে রাখতে পারলে খুব শিগগিরই নতুন ইতিহাস গড়তে পারে ছবিটি। 

ভারতীয় বাজারেও সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দেশীয় নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১২৯ কোটি রুপি। নতুন মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমা ও চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমের মাঝেও দর্শক টান কমেনি।

আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন-স্পাই থ্রিলারে রণবীর সিংয়ের অভিনয়ের পাশাপাশি বড় পরিসরের নির্মাণ, জমকালো অ্যাকশন দৃশ্য ও আবেগঘন গল্প দর্শকদের মুগ্ধ করছে।

বলিউড বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর ২’ শুধু একটি ব্লকবাস্টার নয়, এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’