• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর আর নেই

বিনোদন ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পি.এম.
ভরত কাপুর: ছবি: সংগৃহীত

বলিউড চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ অভিনেতা ভরত কাপুর আর জীবিত নেই। সোমবার দুপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা।

পরিবারের ঘনিষ্ঠ বন্ধু অবতার গিল জানান, ভরতের শারীরিক অবস্থার অবনতি গত কয়েকদিনে দ্রুত খারাপ হয়। তার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় বলে চিকিৎসকদের ধারণা। সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান। পরে একই দিন সন্ধ্যায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

অবতার গিল আরও বলেন, “আমি শ্মশান থেকে এইমাত্র ফিরেছি। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেষকৃত্য সম্পন্ন হয়। তার ছেলে রাহুল আমাকে ফোন করে বাবার মৃত্যুর খবর দেয়। আমাদের সম্পর্ক প্রায় পঞ্চাশ বছরের।”

ভরত কাপুর রেখে গেছেন তার স্ত্রী লোপা এবং দুই ছেলে রাহুল ও সাগরকে। তার একমাত্র কন্যা কবিতা কয়েক বছর আগে মারা যান বলে জানা যায়। পরিবারে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
থিয়েটার থেকে অভিনয়জীবন শুরু করেছিলেন ভরত কাপুর। পরবর্তীতে সত্তরের দশকে হিন্দি চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। মূলত চরিত্রাভিনেতা হিসেবে পরিচিত এই শিল্পী কখনও খলনায়ক, কখনও আইনজীবী আবার কখনও পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’, ‘আখরি রাস্তা’, ‘সত্যমেব জয়তে’, ‘স্বর্গ’, ‘খুদা গাওয়া’ এবং ‘রং’। সিনেমার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকেও তাকে দেখা গেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ