• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল প্রথমবার কেন্দ্রের বাইরে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বিনোদন ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ এ.এম.
অভিনেত্রী ববিতা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ববিতা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা জনপ্রিয় চ্যারিটি সংগঠন ‘আনন্দ মেলা’ এবারও আয়োজন করতে যাচ্ছে তাদের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এই অনুষ্ঠান এবার আরও জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, হলিউড সাইন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী জানান, এবারের আয়োজন আগের সব আসরের তুলনায় বেশি আকর্ষণীয় ও বর্ণাঢ্য হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৬ জুলাই, বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতাকে প্রদান করা হবে ‘আনন্দ মেলা’ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)। প্রধান অতিথি হিসেবে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার হাতে এ সম্মাননা তুলে দেবেন।

ববিতা জানান, এবারই প্রথম যুক্তরাষ্ট্রে কোনো প্রবাসী বাংলাদেশি সংগঠন থেকে তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি সংগঠন আমাকে আজীবন সম্মাননা দিতে চেয়েছিল। নানান কারণে ব্যাটে-বলে সময় মেলেনি। ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল-এর গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে যখন যুক্তরাষ্ট্রে কাজ করেছি তখন বিভিন্ন স্টেটে গিয়েছি, বাংলাদেশিরা আমাকে সম্মানিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে আনন্দ মেলার এই আজীবন সম্মাননা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।

আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী বলেন, ‘ববিতা আপা আজীবন সম্মাননা গ্রহণ করতে সম্মত হয়েছেন এটা আনন্দ মেলা পরিবারের জন্য সত্যিই অনেক বড় এক প্রাপ্তি। বলা যেতে পারে এই আয়োজনে ববিতা আপা আসছেন এই খবরে ভীষণ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের কিংবদন্তি শ্রদ্ধেয় ববিতা আপার প্রতি। তাকে ঘিরে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি সবার সহযোগিতায় সবকিছু ঠিকঠাক মতো করতে পারব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে দিনটি ‘ববিতা ডে’ হিসেবে পালন করা হচ্ছে। এছাড়া গত ফেব্রুয়ারিতে তিনি একুশে পদকে ভূষিত হন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তৎপর নিপুণ, দেশে ফেরার চেষ্টা
ছবি: ভিওডি বাংলা
নিয়ম ভেঙে ৪০ জনকে সদস্যপদ দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই