• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অবসরোত্তর ভিভিআইপি মর্যাদা কমিয়েছে সরকার রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ১১৭৪ মামলার শুনানি, নিষ্পত্তি ৪০৯টির ২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি

২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ পি.এম.
ছবি : সংগৃহীত

২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ২ মে থেকে ২৫ মে পর্যন্ত ফি জমা ও অনলাইন তথ্য পূরণের কার্যক্রম চলবে।

বুধবার (২৯ এপ্রিল) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইএসআইএফ পূরণের মাধ্যমে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালে সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে বোর্ডের অধীনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরাই ২০২৬ সালে অষ্টম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। বয়সের ক্ষেত্রে, পরীক্ষা বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স ১১ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ বয়সসীমা সর্বোচ্চ ২২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।

শুধু বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকটবর্তী স্বীকৃত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই অননুমোদিত প্রতিষ্ঠান নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবে না।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF অপশনে গিয়ে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে পেমেন্ট ক্লিয়ার হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পূরণ করা যাবে। ফরম ফটোকপি করে ব্যাংকে জমা দেওয়া যাবে না এবং নির্ধারিত খাত ছাড়া অন্য কোনো খাতে ফি জমা দেওয়ার সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটি শিক্ষার্থীদের তথ্য ভর্তি ফরম ও জন্মসনদের সঙ্গে যাচাই করে চূড়ান্ত সাবমিট করবে। অনলাইন কার্যক্রমে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের যুক্ত করা যাবে না। চূড়ান্ত তালিকার হার্ডকপি সংরক্ষণ করতে হবে এবং তথ্যগত ভুলের দায় প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কমিটিকে বহন করতে হবে।

রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রতিজনের জন্য মোট ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফিসহ এ পরিমাণ দাঁড়াবে ২৫৬ টাকা। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নতুন অনুমোদনপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে ব্যানবেইস থেকে ইআইআইএন সংগ্রহ করে ১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে লগইন পাসওয়ার্ড নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, সকল প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে। স্বীকৃতিহীন বা নবায়নবিহীন প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট সনদ সংযুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন : শিক্ষা মন্ত্রণালয়
এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন : শিক্ষা মন্ত্রণালয়
নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
নীতিমালা হচ্ছে নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
ডিসেম্বরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ডিসেম্বরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী