• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা।

এ ছাড়া ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূরুল ইসলাম বৈঠকে যোগ দেন।

বৈঠকের শুরুতে ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পাশাপাশি পূর্বের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া আলোচ্যসূচি উপস্থাপন করেন।

বাজেটের পাশাপাশি সংসদ সচিবালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং কাজের গতি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার ক্ষেত্রে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে মত দেওয়া হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক