{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

পেরুতে ভূমিকম্পে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৯:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেরুর আন্দিজ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩০০ মানুষ।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ২ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট জানিয়েছে, এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্থানীয় গির্জা ও একটি কনভেন্ট।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ভাসকেজ বলেন, পার্বত্য এলাকায় কাঁচা অ্যাডোবি ইটের তৈরি ঘরবাড়ি বেশি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষিপ্রধান চোঙ্গো বাজো এলাকায় অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে গবাদিপশুও আটকা পড়েছে।

তিন সন্তানের জননী হারমেনেগিলদা গুয়ামালাতো বলেন, ‘আমার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন সন্তানদের নিয়ে পাশের হুয়াইউকাচি জেলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছি।’

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলের পিসকো প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার?
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত