{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

‘‌বিয়েটা আর করা হলো না’, ফেসবুক পোস্টে পরীমনি

বিনোদন ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৭:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার হারে আপাতত বিয়ের পরিকল্পনা স্থগিত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘বিয়েটা আর করা হলো না, এই আর কী। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

এর আগে তিনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন। সে সময় দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ সেই পোস্টে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের একটি ছবিও যুক্ত করেছিলেন তিনি।

তবে ফাইনালে আর্জেন্টিনার হারের পর পরীমনির নতুন পোস্টটি ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এখন ভক্তদের প্রশ্ন, কবে আবার বিয়ের পিঁড়িতে বসবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম