{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’ গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী ভিওডি বাংলায় নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম

শাহাদাত হাওলাদার    ২১ জুলাই ২০২৬, ০১:৩৫ পি.এম.
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম নিজেই ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন, আগামী ২৪ জুলাই তিনি ঢাকায় কনসার্ট করতে আসছেন। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ঢাকার ভক্তদের উদ্দেশে আতিফ বলেন, তিনি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন এবং মঞ্চ মাতাতে প্রস্তুত।

‎ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, “হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটের ক্রিকেটারস একাডেমিতে আমি লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।” তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ভাসছেন সংগীতপ্রেমীরা।

‎‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ৩০০ ফিটের ক্রিকেটারস একাডেমিতে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। মূল সংগীতানুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।

‎আতিফ আসলামের পাশাপাশি এই কনসার্টে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। ইতোমধ্যে GetMyTicket-এ শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। টিকিটের তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে— ২,৯৯৯ টাকা (দুরি এরিয়া), ৫,৯৯৯ টাকা (আদাত এরিয়া) এবং ১০,৯৯৯ টাকা (পেহলি নজর এরিয়া)।

‎উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে আয়োজকেরা আশ্বাস দিয়েছিলেন, উপযুক্ত সময়ে কনসার্টটি আবার আয়োজন করা হবে। এবার আতিফ আসলামের নিজস্ব ঘোষণার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

‎আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগের কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেও এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরুদ্ধারের সুযোগ পাবেন।

‎মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, “চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। শিল্পী থেকে দর্শক—সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এটি শুধু একটি কনসার্ট নয়, হাজারো মানুষের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলা হতে যাচ্ছে।”

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
মেসি-অমিতাভ
‘খেলা শেষ’ লিখে মেসিকে কী বার্তা দিলেন অমিতাভ
ফাইল ছবি
হার-জিত মেনেই এগোতে হবে: আইরিন