• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আবারও পর্দায় ফিরছেন তাহসান খান

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনয় থেকে বিরতি এবং নতুন গান প্রকাশ না করার ঘোষণা দেওয়ার পর নতুন পরিচয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।

প্রতিযোগিতাটির বিচারকের দায়িত্বে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ জনপ্রিয় মুখ-ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।

১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বের অন্যতম বৃহৎ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন। এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিনিধি বাছাইয়ের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক অডিশন শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ প্রশিক্ষণ পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালে নির্বাচিত হবে বাংলাদেশের প্রতিনিধি।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।

২২ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান এবং পাঁচ বিচারককে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।

এদিকে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় রয়েছেন তাহসান। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের ভবিষ্যৎ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তিনি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বাজিতে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা
ছবি: সংগৃহীত
সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল