{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে ফেডারেশন সভাপতির অভিনন্দন স্পেন নিয়ে যা বললেন টোবিন হিথ জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু ৩০টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের বিশ্বকাপ ফাইনালে প্রথম মুখোমুখি মেসি ও তার ছেলে লামিনে, শুরুটা ১৯ বছর আগে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল: বিশ্বকাপের ভাগ্য গড়তে পারে যে ৬ মহারণ আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের পথে আইজিপি সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় দুদকের অভিযান

বাঘায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ১০:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে কার্যালয়ের দুই পাশে একাধিক দোকান থাকলেও সেগুলো অক্ষত রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদের পূর্ব পাশে সেতুসংলগ্ন বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

পরিদর্শনকালে আবু সাইদ চাঁদ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাজারের পাহারাদার বুলবুল হোসেন বলেন, ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম না। পরে এসে দেখি বিএনপি কার্যালয়ের সামনে অনেক লোকজন জড়ো হয়েছেন। ভেতরে আগুনে পোড়া বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই।

আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে দেখি কার্যালয়ের দুটি দরজার মধ্যে একটি দরজা ও একটি জানালা খোলা ছিল। পেট্রোল বোমার আগুনে কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার, টেবিল এবং দলীয় নেতাদের ছবি পুড়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে গিয়ে আগুনে পুড়ে যাওয়া কিছু মালামাল দেখতে পেয়েছি।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। কার্যালয়ের ভেতরে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোলার লালমোহনে একটি বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় জেলেদের জন্য বরাদ্দ ৩৪ বস্তা সরকারি চাল। ছবি: সংগৃহীত
ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ
ছবি: ভিওডি বাংলা
পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা