{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নড়াইল প্রতিনিধি    ১৯ জুলাই ২০২৬, ১১:৩১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে আলিনুর ফকিরকে (৩০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির জানান, প্রায় পাঁচ মাস ঘুরিয়ে শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে প্রতিপক্ষ জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন দুইভাই আমিনুর ও আলিনুরকে তাদের বাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেয়।  

এরপর হঠাৎ করে আক্রমণাক্ত হয়ে উঠে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই আলিনুরকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষরা। গত রোজার সময় আলিনুরের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা ধার নেয় রাজিব শেখ। এই টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আলিনুরকে হত্যা করে প্রতিপক্ষরা। এমন অভিযোগ করে আলিনুর হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তার ভাই আমিনুর ফকির।

এদিকে, ঘটনাস্থল থেকে আলিনুরকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী
ভোলার লালমোহনে একটি বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় জেলেদের জন্য বরাদ্দ ৩৪ বস্তা সরকারি চাল। ছবি: সংগৃহীত
ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ