• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী আনসারের মানবিকতায় পরিবারে ফিরলো অবুঝ শিশু ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
ছবি: ভিওডি বাংলা

অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন, সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় জুমার নামাজে মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নগরবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছি। এলাকার পানি নিষ্কাশন, সড়ক উন্নয়ন ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে এর উদ্বোধনের পরিকল্পনাও ছিল। তবে বর্ষা মৌসুম শুরু হওয়ায় কাজটি আপাতত স্থগিত রাখতে হয়েছে। বর্ষা শেষে খাল পুনঃখননের কাজ শুরু করা হবে। রাজধানীর বিভিন্ন খাল অবৈধ দখলের শিকার হয়েছে। শুধু সিটি করপোরেশন বা সরকারের উদ্যোগে এসব দখলমুক্ত রাখা সম্ভব নয়; এ জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আবদুস সালাম বলেন, রাজধানীর জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিন ও অন্যান্য বর্জ্য। সাম্প্রতিক টানা বৃষ্টির সময় ড্রেন পরিষ্কার করতে গিয়ে বিপুল পরিমাণ পলিথিন অপসারণ করা হয়েছে। নাগরিকরা সচেতন না হলে সিটি করপোরেশনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।

তিনি জানান, বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজের পাশাপাশি আরও সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জনগণের সমর্থন পেলে ভবিষ্যতেও এসব কাজ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কবরস্থানের জন্য জমি বরাদ্দের প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক জানান, সরকারি জমি হলে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি ব্যক্তিগত জমি জনকল্যাণে দান করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তাঁর ভাষ্য, কবরস্থান, হাসপাতাল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের মতো জনস্বার্থমূলক কাজে জমি দান করা অত্যন্ত সওয়াবের কাজ।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা উচিত নয়। ড্রেন বা পানি চলাচলের পথ বন্ধ করে দিলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। তাই ব্যক্তি বা প্রতিষ্ঠান—সবারই জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা প্রয়োজন।

আবদুস সালাম বলেন, মানুষের উপকার করাই সবচেয়ে বড় কাজ। নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজারীবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
ছবি: সংগৃহীত
রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭
প্রতীকী ছবি
রাজধানীতে সড়কে ঝরল দুই সাংবাদিকের প্রাণ