• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ১১:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

তিনি আরও বলেন, অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লংমার্চের ঘোষণা দিয়ে  সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা
লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা
ছবি: ভিওডি বাংলা
রামপুরায় বিশেষ অভিযান, কথিত মাদক কারবারি আটক
ছবি: ভিওডি বাংলা
সারা বিশ্বের বিরুদ্ধে ইরান লড়াই করছে: ডিএসসিসি প্রশাসক