ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৬-২৭ অর্থবছরের ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের তুলনায়যা ১ হাজার ৫৪২ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএনসিসির কনফারেন্স রুমে বাজেট উপস্থাপন করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা।
বাজেট কমে যাওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, আয় ও ব্যয় সমন্বয় করে বাস্তবসম্মত এ বাজেট করা হয়েছে। মূলত সিটি করপোরেশনের আয় ও সরকারি অনুদানের ওপর ভিত্তি করে এ বাজেট করা হয়েছে।
শফিকুল ইসলাম খান বলেন, স্বল্প বাজেট নিয়েও ডিএনসিসি এলাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। সেখানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ উন্নয়নমূলক নানা কর্মসূচি রাখা হয়েছে।
প্রশাসক আরও জানান, ময়লা অপসারণে ডিএনসিসির আপাতত কোনো ভ্যান সার্ভিস নেই। এটি বিভিন্ন বাড়িমালিক সমিতি ও সোসাইটি নিয়ন্ত্রণ করছে। নতুন আইন করা হয়েছে। অনুমোদন হলে ৫৪ ওয়ার্ডে হোম সার্ভিসের ব্যবস্থা করা হবে।
ভিওডি বাংলা/আর/এফএ








মন্তব্য