• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০১:২১ পি.এম.
হাজারীবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
হাজারীবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু'জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে হাজারীবাগ এলাকায় কয়েক মিনিটের জন্য এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই অধিকাংশ অংশগ্রহণকারী দ্রুত এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাবেক কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোরের নীরবতা ভেঙে স্লোগান দিতে দিতে একটি দল সংক্ষিপ্ত সময়ের জন্য সড়কে অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির খবর পেয়ে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযানে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান
ছবি: সংগৃহীত
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
লংমার্চের ঘোষণা দিয়ে  সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা
লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা