• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিরিজের মাঝপথেই জিম্বাবুয়ে থেকে ফিরে আসছেন তারকা পেসার

ক্রীড়া প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ১০:৩০ এ.এম.
নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সফর থেকে ছিটকে গেছেন এই তারকা পেসার।

দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচে খেলেননি মুস্তাফিজ। পায়ের চোটের কারণে প্রথম ম্যাচের পরই তার স্ক্যান করানো হয়। সেখানে তার মাংসপেশির গ্রেড ওয়ান (মাসল টিয়ার) চোট ধরা পড়েছে। এ কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশে আর খেলা হচ্ছে না ফিজের।

বিসিবির প্রকাশিত ভিডিওতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে একটা আঘাত নিয়ে উঠে আসে। পরে ৭ জুলাইয়ে একটা স্ক্যান করানো হয়। স্ক্যানে গ্রেড ওয়ান মাসল টিয়ার এসেছে, ডান হ্যামস্ট্রিংয়ে। হাঁটুতে ওর একটু সমস্যা আছে। আমরা আশা করছি ৪ সপ্তাহের মতো লাগবে ঠিক হতে। তাই মুস্তাফিজ দেশে ফেরত যাবে।’

মুস্তাফিজ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি স্কোয়াডেও ছিলেন। তার বদলি ক্রিকেটার হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি বিসিবি।

এদিকে, জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর প্রথম দুই ওয়ানডেই হেরে বাংলাদেশ সিরিজ হাতছাড়া করেছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুর্দান্ত সব সেভ করে প্রথমার্ধের নায়ক বুনু
ছবি: সংগৃহীত
এমবাপ্পের পেনাল্টি রুখে দিলেন বুনু
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ফ্রান্স-মরক্কোর লড়াই দিয়ে শুরু প্রথম কোয়ার্টার ফাইনাল