শেষ হলো মরক্কোর অপরাজেয় যাত্রা

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। এই পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো মরক্কোর টানা ৩৪ ম্যাচের অপরাজেয় যাত্রা।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখান মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। তার একের পর এক সেভে গোলবঞ্চিত হয় ফ্রান্স। এমনকি কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টিও ঠেকিয়ে দেন তিনি, ফলে বিরতির আগে সমতায় থাকে ম্যাচ।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ফ্রান্স। এরপর এমবাপ্পের নিখুঁত পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে শট নেন উসমান দেম্বেলে। তার শটটি খুব বেশি জোরালো না হলেও মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ডান দিকের নিচের কোণা দিয়ে জালে জড়ায়।
দুই গোলের এই ব্যবধান আর কমাতে পারেনি মরক্কো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স এবং বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
অন্যদিকে এই হারের মাধ্যমে শেষ হয়ে গেল আফ্রিকান দল মরক্কোর টানা ৩৪ ম্যাচের অপরাজিত থাকার গৌরবময় অধ্যায়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য