• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এমবাপ্পে-দেম্বেলের ঝলকে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৪:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেনাল্টি মিসের হতাশা অনেক ফুটবলারকে মানসিকভাবে পিছিয়ে দেয়। তবে কিলিয়ান এমবাপ্পে যেন ব্যতিক্রম। সুযোগ নষ্টের আক্ষেপ বেশিক্ষণ ধরে রাখেননি ফরাসি এই তারকা। নিজের দুর্দান্ত নৈপুণ্যে মুহূর্তেই ফিরেছেন চেনা ছন্দে।

পেনাল্টি ব্যর্থতার পর চোখধাঁধানো এক গোলে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। তার সেই গোলেই বদলে যায় ম্যাচের গতিপথ। একই সঙ্গে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

অন্যদিকে উসমান দেম্বেলেও ফিরেছেন গোলের স্বাদে। বোস্টনের পরিচিত মাঠে আবারও গোলের দেখা পান এই ফরাসি উইঙ্গার। এর আগে এই মাঠেই নরওয়ের বিপক্ষে চলতি বিশ্বকাপে ফ্রান্সের একমাত্র হ্যাটট্রিক করেছিলেন তিনি।

এমবাপ্পে ও দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে ওঠে মরক্কোর জাল। এরপর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্রান্স।

মরক্কো আক্রমণভাগে তেমন কোনো কার্যকর প্রতিরোধ গড়তে পারেনি। ফ্রান্সের গতি, ছন্দ ও আক্রমণের ধার সামলানোর মতো কোনো সমাধান খুঁজে পায়নি তারা। একের পর এক আক্রমণে চাপ তৈরি করে শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নেয় দিদিয়ের দেশমের দল।

এটি শুধু একটি জয় নয়, শিরোপার পথে ফ্রান্সের শক্ত অবস্থানের বার্তাও। এমবাপ্পের দুর্দান্ত প্রত্যাবর্তন, দেম্বেলের গোলখরা কাটানো এবং পুরো দলের সমন্বিত পারফরম্যান্সে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

মাঠে আধিপত্য ছিল ফ্রান্সের, ফলও গেছে তাদের পক্ষেই। আর সেই সঙ্গে তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করেছে দুবারের চ্যাম্পিয়নরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১৩ রানে হার বাংলাদেশের, সিরিজ জিতল জিম্বাবুয়ে
ছবি: সংগৃহীত
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
যে রেকর্ড গড়লেই মেসির আর কোনো অপূর্ণতা থাকবে না