• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সারিয়াকান্দি ও ধুনটে নতুন ২ নদী বন্দর, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পি.এম.
সারিয়াকান্দি যমুনা নদীর  পার
ছবি: সংগৃহীত

বগুড়া জেলায় ‘সারিয়াকান্দি নদী বন্দর’ ও ‘ধুনট নদী বন্দর’ নামে দুটি নতুন নদী বন্দর ঘোষণা করেছে সরকার।

বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারিয়াকান্দি নদী বন্দরের উত্তর সীমানা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি সদর ইউনিয়নের কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের খুদ বলাইল মৌজার দিঘাপাড়া ঘাট সংলগ্ন এলাকায় যমুনা নদীকে আড়াআড়িভাবে অতিক্রমকারী অক্ষাংশ ২৪°৫৫′৫১″ N থেকে যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া মৌজার জামথল ঘাট পর্যন্ত বিস্তৃত।

ধুনট নদী বন্দরের সীমানা হিসেবে নির্ধারিত হয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজায় মথুরাপাড়া ঘাটের (দেবভাঙ্গা) দক্ষিণে যমুনা নদীকে আড়াআড়িভাবে অতিক্রমকারী অক্ষাংশ ২৪°৪৯′১৬″ N থেকে যমুনা নদীর পূর্ব পাড়ে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের নারাপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএকে দুই নদীবন্দরের সংরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে যুক্ত হলো তিন নতুন উপজেলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রতি নবজাতকের জন্মে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর