• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিঙ্গাপুরে জঙ্গিদের মিটিং থেকে ঢাকায় বড় হামলার ছক

রুদ্র রাসেল    ৯ জুলাই ২০২৬, ০৫:৫২ পি.এম.
সিঙ্গাপুরে জঙ্গিদের মিটিং থেকে ঢাকায় বড় হামলার ছক
ছবি: ভিওডি বাংলা

ঢাকায় বড় ধরনের হামলা চালিয়ে শক্তিশালী অবস্থান জানান দিতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশকেন্দ্রিক উগ্রবাদীরা। তারা সিঙ্গাপুরেও এ বিষয়ক একাধিক মিটিং করেছে।

সিঙ্গাপুরকেন্দ্রীক একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য প্রকাশ পেয়েছে। একটি বিশেষ সূত্রে বিদেশি গোয়েন্দা সংস্থাটির প্রতিবেদনের বিষয়ে ভিওডি বাংলা জানতে পেরেছে।

যদিও ঢাকায় হামলার আশঙ্কার বিষয়টি নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর আরো জোরালো হয়েছে। যা দেশের একাধিক গোয়েন্দা সংস্থা গোপন প্রতিবেদনের মাধ্যমে সরকারকে বা সংশ্লিষ্ট দপ্তরকে ইতোমধ্যেই অবহিত করেছে।

এসব গোপন প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে তছনছ হয়ে যাওয়া জঙ্গি বা উগ্রবাদ নেটওয়ার্ক ফের ঘুরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত বাংলাদেশকেন্দ্রিক জঙ্গিদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছে এবং জুলাই আন্দোলন চলাকালে কারাগারে হামলার সুযোগে পালানো জঙ্গিদের মধ্যে যারা বিদেশে পালিয়েছে- তাদের কেউ কেউ ইতোমধ্যেই দেশে ঢুকেছে। যারা দেশে আত্মগোপনে ছিল তারাও সাংগঠনিক তৎপরতা শুরু করেছে ভেতরে ভেতরে। তারা বিভিন্ন নাম দিয়ে মার্শাল-আর্ট বা আত্মরক্ষা কৌশল শেখানোর প্রতিষ্ঠান খুলে এর আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। এমন একটি নেটওয়ার্কের কয়েকজন চলতি সপ্তাহে ঢাকার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

সিঙ্গাপুর থেকে ঢাকায় পাঠানো হলো দুই ‘জঙ্গি’
গ্রেপ্তার অবস্থায় বুধবার (৮ জুলাই) বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জঙ্গি দলের দুইজন সদস্য সাহেদুল ইসলাম এবং রিশাদ তায়ানী। তারা বাংলাদেশের নাগরিক। সিঙ্গাপুরে সভা (মিটিং) করছিলেন ঢাকায় হামলার পরিকল্পনা সাজাতে। দেশটির পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাদের বাংলাদেশ কানেকশন এবং হামলার ছক কষার তথ্য। এরপর সিঙ্গাপুরের পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে সেখানকার আদালতের আদেশে বন্দি অবস্থায় ওই দুই জঙ্গিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ইমেগ্রেশন কর্মকর্তার কাছে পাঠায়।
পরে ঢাকার ইমিগ্রেশন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) হেফাজতে রাখে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার আদালতে তাদের হাজির করে বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম পাঁচ দিনের রিমাণ্ডে চেয়ে আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে তাদের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রিমাণ্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানায়। তারা যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কি না, জঙ্গি কার্যক্রমের অর্থের যোগানদাতা কে বা কারা-  তা জানা জানার জন্য আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে শুনানিকালে গ্রেপ্তার দুজনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব
ছবি: সংগৃহীত
দেশে যুক্ত হলো তিন নতুন উপজেলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর