• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের: শাহে আলম

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ পি.এম.
মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই এই কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, তুরস্কের সহযোগিতায় বগুড়া বিমানঘাঁটির সংলগ্ন এলাকায় ড্রোন উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনারও দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে এখনো আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। সেই ঘাটতি দূর করতে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এই উন্নয়ন কার্যক্রম শেষ হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতেই মোতায়েন করা হবে। এতে দেশের উত্তরাঞ্চলের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।

সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসুদুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দর দীর্ঘদিন ধরেই পূর্ণাঙ্গ উন্নয়নের অপেক্ষায় রয়েছে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে বিমানবন্দরটির সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়নের মুখ দেখেনি।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বসবাসের অযোগ্য ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি: প্রধানমন্ত্রী
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
সায়েদাবাদ হবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর