• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টার্গেট মার্কিন সামরিক ঘাঁটি: ৩ দেশে ইরানের মিসাইল ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা জবাব হিসেবে কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরান।

ইরানের হামলার কারণে বাহরাইনে ইতোমধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরই ইরান পাল্টা অভিযান শুরু করেছে। তবে যুদ্ধের শুরুতে যে মাত্রার হামলা দেখা গিয়েছিল, এখন পর্যন্ত সেই তীব্রতা লক্ষ্য করা যায়নি।

অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, যুক্তরাষ্ট্র গোলেস্তান প্রদেশের একটি রেলসেতু লক্ষ্য করে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এ হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৮ সেনা নিহত
ছবি: সংগৃহীত
ইরানে আজ রাতে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
নাজাফে খামেনির মরদেহ, শোক মিছিলে লাখো মানুষের ঢল