• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৩:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে সশস্ত্র বাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জামের ব্যবহার এবং কারিগরি প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নেদারল্যান্ডসের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের প্রতিনিধিরা জাহাজ নির্মাণ শিল্পে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উৎকর্ষতা ব্যবহার করে বাংলাদেশে আধুনিক যুদ্ধজাহাজ ও নৌযান নির্মাণে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

এ সময় দেশীয় শিপইয়ার্ডে নৌযান নির্মাণে যৌথ উদ্যোগ, কারিগরি সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেদারল্যান্ডসের আগ্রহ ও সহযোগিতার মনোভাবের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি বিনিময় এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বসবাসের অযোগ্য ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি: প্রধানমন্ত্রী
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
সায়েদাবাদ হবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর