• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে বৃষ্টির জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি    ৯ জুলাই ২০২৬, ০৫:৩২ এ.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে বৃষ্টির পানিতে পড়ে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮জুলাই) বিকেলে ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়ির বাসিন্দা মো. পারভেজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খেলতে খেলতে মোস্তাকিম ঘর থেকে বাইরে চলে যায়। একপর্যায়ে পশ্চিম ডাবুয়া এলাকার জেকেরিয়া চৌধুরী ঘাটার পাশে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজা শুরু করেন। পরে জমে থাকা পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আকিব। তিনি বলেন বৃষ্টির পানিতে ডুবে মোস্তাকিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান কয়েকদিন আগেই মোস্তাকিমের চাচাতো ভাই মোহাম্মদ মিনহাজ (৫) রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিলেটে দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, আকস্মিক বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত
টানা বর্ষণে রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম-খাগড়াছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল নিষিদ্ধ পলিথিন জব্দ