• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪ চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

বরুড়ায় লাশ শনাক্ত করতে গিয়ে মিললো কুকুর

কুমিল্লা প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০১:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুমিল্লার বরুড়া উপজেলায় খালে পড়ে থাকা একটি বস্তাকে ঘিরে মানুষের মরদেহ থাকার গুজব ছড়িয়ে পড়ে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে দেখে, এর ভেতরে একটি মৃত কুকুর রয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালের পাশে পড়ে থাকা একটি বস্তা দেখে কয়েকজনের সন্দেহ হয়, এর ভেতরে মানুষের মরদেহ থাকতে পারে। বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি খুলে দেখে। এ সময় বস্তার ভেতর থেকে একটি মৃত কুকুর উদ্ধার করা হয়।

বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছিম্পু বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। পরে সেটি খুলে দেখা যায়, ভেতরে একটি মৃত কুকুর রয়েছে। মানুষের মরদেহ থাকার যে গুজব ছড়িয়েছিল, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। 

ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। তবে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করে।

এ ঘটনায় পুলিশ গুজবে কান না দিয়ে যেকোনো সন্দেহজনক বিষয়ে যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফুটপাতে নারী ধর্ষণ, অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’
ছবি: সংগৃহীত
তিন দিন সাগরে ভেসে থাকার পর উদ্ধার ১৭ জেলে