৯০০ পিস ইয়াবাসহ আটক আর্জেন্টিনা সমর্থক

সিলেট নগরীতে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাতে নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির।
গ্রেপ্তার রোমন লাল হরিজন নগরের কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা। তিনি দিলু লাল হরিজনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় বন্দরবাজারের মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে থেকে রোমন লাল হরিজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।
ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় রোমন লাল হরিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য