জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ হয়ে প্রিয় দলের জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক সমর্থক।
শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই সমর্থকের নাম নিরব। তিনি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।
জানা গেছে, আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন নিরব।
এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে একজন ফুটবলপ্রেমীর আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মজার ঘটনা বলেও মন্তব্য করছেন।
নিরব বলেন, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসেছিলাম। কিন্তু আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ হয়ে ক্ষোভের বশে নিজের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছি।
ভিওডি বাংলা/আ








মন্তব্য