• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিন দিন সাগরে ভেসে থাকার পর উদ্ধার ১৭ জেলে

বরগুনা প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৩:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের প্রোপেলার (পাখা) ভেঙে বিকল হয়ে তিন দিন সাগরে ভেসে থাকা বরগুনার পাথরঘাটার ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। উদ্ধার হওয়া জেলেরা সবাই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জানা গেছে, পাঁচ দিন আগে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র (বিএফডিসি) ঘাট থেকে ‘এফবি জাহান’ নামে একটি ট্রলারে করে ১৭ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। তিন দিন আগে সাগরে ট্রলারটির প্রোপেলার ভেঙে গেলে সেটি বিকল হয়ে পড়ে। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

একপর্যায়ে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারের মালিককে বিষয়টি জানান। পরে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির মাধ্যমে কোস্টগার্ড পশ্চিম জোনকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, খবর পাওয়ার পর কোস্টগার্ড পশ্চিম জোন বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে ট্রলারে থাকা ১৭ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যালয় কক্ষেই প্রধান শিক্ষক মাতলামি, ভিডিও ভাইরাল
বিদ্যালয় কক্ষেই প্রধান শিক্ষকের মাতলামি, ভিডিও ভাইরাল
ছবি: ভিওডি বাংলা
নতুন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
আবদুস সালাম ‘জুলাই অভ্যুত্থান’ ব্যর্থ হলে বিএনপি নেতাদের ফাঁসি হতো