• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুটপাতে নারী ধর্ষণ, অভিযুক্ত আটক

কুমিল্লা প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৫:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকনকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৩০ জুন ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজারে একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে। শনিবার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

ভাইরাল ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণ করে। ঘটনার পর তিনি দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে নারীটিকে দেখতে পান।

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি।

ওসি রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি নজরে আসার পরপরই তদন্ত শুরু করা হয়। পরে অভিযুক্তকে শনাক্ত করে শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
মসজিদ কমিটি নিয়ে শৈলকুপায় সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত
নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মাহবুব আনাম