• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রী নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’

বগুড়া প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০৪:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে অমানবিক পরিবেশে সার্কাসে ব্যবহার করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে হাতিটির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাতেই সেটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে বাদশা বাহাদুরকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল বাদশা বাহাদুর।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের জিম্মায় দিয়েছেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে এটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পায়।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান বলেন, কয়েক দিন আগে হাতিটির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। হাতিটি অসুস্থ থাকায় প্রথমে এটিকে সাফারি পার্কে রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় বগুড়া থেকে হাতিটিকে আনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী এখন এটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মাহবুব আনাম
বিদ্যালয় কক্ষেই প্রধান শিক্ষক মাতলামি, ভিডিও ভাইরাল
বিদ্যালয় কক্ষেই প্রধান শিক্ষকের মাতলামি, ভিডিও ভাইরাল
ছবি: ভিওডি বাংলা
নতুন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী