• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মসজিদ কমিটি নিয়ে শৈলকুপায় সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি    ৫ জুলাই ২০২৬, ০২:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় একটি মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর-বৃত্তিপাড়া ওমর (রা.) জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস. এম. আকম উদ্দীনের সমর্থকদের সঙ্গে স্থানীয় ইনসান আলীর সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার (৩ জুলাই) নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।

শনিবার মাগরিবের নামাজের পর নতুন কমিটির ঘোষণা দিতে গেলে বৃত্তিপাড়া গ্রামের পদবঞ্চিতদের একাংশ প্রতিবাদ জানান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইনসান আলীর সমর্থকরা মসজিদের ভেতরে ঢুকে কাঁচেরকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন প্রতিপক্ষের সমর্থকেরা।

এরপর মসজিদের সামনে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস. এম. আকম উদ্দীন বলেন, মাগরিবের নামাজ চলাকালে তার সমর্থক যুবদল নেতা আপেল মাহমুদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে আরও কয়েকজন হামলার শিকার হন।

অন্যদিকে ইনসান আলী বলেন, তিনি শুনেছেন মসজিদের সামনে মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আবদুস সালাম ‘জুলাই অভ্যুত্থান’ ব্যর্থ হলে বিএনপি নেতাদের ফাঁসি হতো
একসঙ্গে ৭ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
একসঙ্গে ৭ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
ছবি: সংগৃহীত
পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়া পরেই আসামির পলায়ন