• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডাটা এন্ট্রি পদে লিখিত পরীক্ষা ১০ জুলাই নেবে ইসি

ভিওডি বাংলা ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০৩:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) ডাটা এন্ট্রি পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা ও পরীক্ষাকেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে ইসি।

বুধবার (১ জুলাই) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা http://ecs.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ জন্য User ID ও Password ব্যবহার করতে হবে। প্রয়োজনে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আগামী ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষার দিন প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।

মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, বইপত্র ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাজিরা তালিকা ও উত্তরপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর আবেদনপত্রের স্বাক্ষরের সঙ্গে মিল থাকতে হবে। অসদুপায় অবলম্বন বা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য, আসন বিন্যাস ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগামী ১০ জুলাই সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

৩০০০০০০০৩ থেকে ৩০০০১৪৭৭১ পর্যন্ত রোল নম্বরধারীদের পরীক্ষা হবে আগারগাঁওয়ের শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ৩০০০১৪৭৯৬ থেকে ৩০০০৩০১২৬ পর্যন্ত রোল নম্বরধারীদের কেন্দ্র শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

এ ছাড়া ৩০০০৩০১৪০ থেকে ৩০০০৪৫০০৭ পর্যন্ত রোলধারীদের কেন্দ্র সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ৩০০০৪৫০০৯ থেকে ৩০০০৮১৫৭৩ পর্যন্ত রোলধারীদের ঢাকা কলেজ, ৩০০০৮১৫৭৬ থেকে ৩০০১২২২৪২ পর্যন্ত রোলধারীদের ইডেন মহিলা কলেজ এবং ৩০০১২২৬৪৮ থেকে ৩০০১৩৯৬৪১ পর্যন্ত রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিসিআইসি কলেজে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিগেডিয়ার জেনারেল  মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। গ্রাফিক্স: আরিফুল ইসলাম
তদবিরে কান দিচ্ছেন না ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল
ছবি: সংগৃহীত
স্নাতক পাসে পদ্মা অয়েলে চাকরির সুযোগ
ফাইল ছবি
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায়, ৩ জনকে দণ্ড