বিশ্বকাপে সেনেগালের দাপট, ২ গোলে পিছিয়ে বেলজিয়াম

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর নকআউট ম্যাচে দারুণ ফুটবল খেলছে সেনেগাল। ইউরোপের শক্তিশালী দল বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লুমেন ফিল্ডে (সিয়াটল স্টেডিয়াম) চলমান ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এই ব্যবধানে এগিয়ে আছে সেনেগাল। ম্যাচজুড়ে গতি ও আক্রমণে আধিপত্য দেখাচ্ছে ‘লায়ন্স অব তেরাঙ্গা’ খ্যাত দলটি।
ম্যাচের ২৪তম মিনিটে হাবিব দিয়ারার গোলে লিড নেয় সেনেগাল। ইসমাইলা সারের হেড পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে বল জালে পাঠান এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল। ৫১তম মিনিটে গোল করে দলকে আরও স্বস্তিতে নিয়ে যান ইসমাইলা সার।
অন্যদিকে পুরো ম্যাচজুড়ে ছন্দহীন দেখা গেছে বেলজিয়ামকে। কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকুদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ দলটি আক্রমণে কার্যকর হতে পারছে না। একই সঙ্গে খেলোয়াড়দের ক্লান্তিও স্পষ্টভাবে চোখে পড়ছে।
বর্তমান পরিস্থিতিতে শেষ ষোলোর টিকিটের দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে সেনেগাল।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য