• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায়, ৩ জনকে দণ্ড

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুন ২০২৬, ০৪:৫৩ পি.এম.
ফাইল ছবি

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) রেকর্ড কিপার পদে নিয়োগের লিখিত পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) ঢাকার ডেমরায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে কে এম মোজাম্মেল হককে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড ও একদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে একই ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মো. মিজানুর রহমানের পরিবর্তে ফারুক মণ্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মণ্ডলকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং একদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ড প্রদান করেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় ৮ হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮৯৫ জন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
দুই কর অঞ্চলে ২৫২ জন নিয়োগ, আবেদন শুরু ১৮ মে
দুই কর অঞ্চলে ২৫২ জন নিয়োগ, আবেদন শুরু ১৮ মে