রুদ্ধশ্বাস ম্যাচ, অতিরিক্ত সময়ে বেলজিয়াম-সেনেগাল

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর নকআউট ম্যাচে রোমাঞ্চের সবটুকুই উপহার দিল বেলজিয়াম ও সেনেগাল। একসময় ২-০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচে সমতা ফিরিয়েছে।
যুক্তরাষ্ট্রের সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ২-২। ফলে শেষ ষোলোর টিকিট নির্ধারণে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। এর ফলও পেয়ে যায় আফ্রিকান দলটি। ২৫তম মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ায় সেনেগাল। ৫১তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ইসমাইলা সার। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা নিজেদের দখলে রাখে আফ্রিকান প্রতিনিধিরা।
তবে শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। ৮৬তম মিনিটে রোমেলু লুকাকু গোল করে ব্যবধান কমান। সেই ধাক্কা সামলানোর আগেই আরও বড় আঘাত পায় সেনেগাল। মাত্র তিন মিনিট পর, ৮৯তম মিনিটে ইউরি টিলেমানস গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান।
শেষ মুহূর্তের এই দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন অতিরিক্ত সময়ের লড়াইয়ে জয় তুলে নিতে মরিয়া দুই দলই।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য