আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে মামলা লড়ুক: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরাও চাই মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আদালতে নিজের মামলাগুলো লড়ুক’।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এ আহ্বান জানান।
আমিনুল ইসলাম বলেন, তার দেশে ফিরতে চাওয়া স্টান্টবাজি ছাড়া কিছুই নয়। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক।’
এ সময় ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন।
এ ছাড়া শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।
ভিওডি বাংলা/আরআই/এমএস








মন্তব্য