• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৭:৩৯ পি.এম.
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোধ বিচে ইলেকট্রিক মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে ৬৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত ২০ জুন সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ রাজ্য পুলিশের বরাতে জানিয়েছে, সেদিন বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কোস্টাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার দু’দিন পর ডেলওয়্যার রাজ্য পুলিশ নিহত ওই নারীকে মেরিল্যান্ডের পোটোম্যাকের বাসিন্দা স্টেফানি লুইস হিসেবে শনাক্ত করেছে। তিনি একজন জনপ্রিয় লেডি বাইকার ছিলেন।

এ ঘটনায় রাজ্য পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে একটি জিএমসি সিয়েরা মডেলের পিকআপ কোস্টাল হাইওয়ের স্যাভেজেস ডিচ রোডের উত্তর দিকে বাম লেনে দক্ষিণমুখী হয়ে যাচ্ছিল। এ সময় লেডি বাইকার স্টেফনি লুইস নির্দিষ্ট বাইক লেন দিয়ে দক্ষিণ দিকে তার ইলেকট্রিক মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এ নারী বাইক লেন থেকে বের হয়ে কোস্টাল হাইওয়ের দক্ষিণমুলী লেনে প্রবেশ করলে তাকে জিএমসি পিকআপটি ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় স্টেফানি লুইস গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানায় রাজ্য পুলিশ।

পুলিশের তথ্যমতে, পিকআপ চালক মেরিল্যান্ডের পেরিভিলের বাসিন্দা একজন ৬৪ বছর বয়সী ব্যক্তি। দুর্ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার পর কোস্টাল হাইওয়ে প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল। এ ঘটনায় ডেলওয়্যারের রাজ্য পুলিশ কোলিশন রিকনস্ট্রাকশন ইউনিটের সহায়তায় দুর্ঘটনার তদন্ত করছে।

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান