• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্যানসারে নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু

বিনোদন ডেস্ক    ২৩ জুন ২০২৬, ১২:৫৮ পি.এম.
ঢালিউডের নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন| ছবি: সংগৃহীত

ঢালিউডের পরিচিত নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাকির হোসেন বেশ কিছুদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের বেঙ্গালুরুতেও নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে গত ২০ জুন তাঁকে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও চিত্রনায়ক জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, জাকির হোসেন শুধু একজন নৃত্য পরিচালকই ছিলেন না, তিনি শিল্পী সমিতির কমিটিতেও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বেশ কিছু সিনেমায় তার গানের কোরিওগ্রাফি করেছেন।

জায়েদ খান আরও জানান, জাকির হোসেনের সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের ছিল। তার অকাল মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর বলেও তিনি উল্লেখ করেন।

নৃত্য পরিচালক হিসেবে দীর্ঘ সময় ধরে ঢালিউডের অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন জাকির হোসেন। কোরিওগ্রাফির পাশাপাশি কিছু চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি। চলচ্চিত্রের বাইরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবার মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
ব্যাচেলর পয়েন্ট আবার মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন
জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন
যমজ সন্তান লালন-পালন সহজ ছিল না : সুমাইয়া শিমু
মাতৃত্বের অভিজ্ঞতা যমজ সন্তান লালন-পালন সহজ ছিল না : সুমাইয়া শিমু