• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বর্ণের দামে বড় পতন, কমলো ৫ হাজার ৪৮২ টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানায়, দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ–সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, ৪ কনটেইনার ক্ষতিগ্রস্ত
চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, ৪ কনটেইনার ক্ষতিগ্রস্ত
ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতিতে কমেছে তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতিতে কমেছে তেলের দাম