• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে গ্রেপ্তার ৮২

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০১:৫৯ পি.এম.
প্রতীকী ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে চাঁদাবাজ, ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক করা হয়। 

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত এবং একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৩৩ জনকে আটক করা হয়েছে। একই অভিযানে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও ৩৭ জনকে।

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে প্রতারণা ও জালিয়াতি মামলার ২ জন, চুরির মামলার ২ জন এবং মাদক সংক্রান্ত মামলার ৬ জন আসামি রয়েছে।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেপ্তার
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেপ্তার
জুরাইন-শ্যামপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
জুরাইন-শ্যামপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধানমন্ডিতে আটক ১০
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধানমন্ডিতে আটক ১০