• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৪:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২১ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।  

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকার অপরাধপ্রবণ বিভিন্ন স্পটে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি এবং পূর্বে জারি হওয়া পরোয়ানাভুক্ত ব্যক্তিরাও।

গ্রেপ্তারদের তালিকায় রয়েছেন মো. ফয়সাল (৩৪), রনি (২৩), রিদয় (২৩), মো. স্বপন (৫২), মো. হাসান (৩২), মো. মহিন (২০), মো. রাব্বি (১৯), মো. মরি হোসেন (৩২), মো. আল আমিন (২১), মো. রাকিব হাসান (২৪), মো. শফিকুল ইসলাম (২৬) এবং আব্দুল মালেক (৩২)।

এছাড়া মো. আব্দুল্লাহ আল মাসুদ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযান চলাকালে তাদের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া হয় যে তারা বিভিন্ন সময় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আধুনিক ও টেকসই বিমান খাত গড়তে ঢাকায় বেবিচকের কর্মশালা
আধুনিক ও টেকসই বিমান খাত গড়তে ঢাকায় বেবিচকের কর্মশালা
শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার
শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার
অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ মিছিল
অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ মিছিল