• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আধুনিক ও টেকসই বিমান খাত গড়তে ঢাকায় বেবিচকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ১২:৫৯ পি.এম.
ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বিষয়ক “সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ” শীর্ষক কর্মশালা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত এ কর্মশালায় দেশের বিমান পরিবহন খাতকে আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

শুক্রবার (২০ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত, এমপি।উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান বিশ্বে বিমান পরিবহন শুধু যাত্রী বা পণ্য পরিবহনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন খাতের বিকাশ, যোগাযোগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, একটি আধুনিক ও দক্ষ বিমান পরিবহন ব্যবস্থা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাংলাদেশকে ভবিষ্যতে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপ দিতে হলে একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক এভিয়েশন মহাপরিকল্পনা প্রণয়ন জরুরি।

সেই পরিকল্পনায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ অবস্থান ও সম্ভাবনার সুস্পষ্ট দিকনির্দেশনা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত বলেন, সরকার ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে।

চলতি বছরের শেষ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।তিনি আরও জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিক ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এভিয়েশন খাতকে আরও এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। এ লক্ষ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি। সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক
পুনর্বাসন ছাড়াই আবাসন ছাড়তে চাপ: আজিমপুর সরকারি কলোনির ৪১৮ পরিবারের মানববন্ধন
পুনর্বাসন ছাড়াই আবাসন ছাড়তে চাপ: আজিমপুর সরকারি কলোনির ৪১৮ পরিবারের মানববন্ধন
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান