• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৪:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাসার গৃহকর্তা ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান (৪৬) এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৩টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। পরিচিতজনের মাধ্যমে তাকে ধানমন্ডির একটি বাসায় কাজে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডির একটি ১১ তলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিক্তা। পরে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় রিক্তার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শনিবার ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর অভিযান চালিয়ে একই দিন গভীর রাতে অভিযুক্ত গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক
রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন
রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন