• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৭:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আইন কমিশনের আয়োজনে ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) আইন কমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনের কর্মকর্তারা ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক প্রস্তাবিত আইন নিয়ে উন্মুক্ত আলোচনায় তাদের অভিমত প্রকাশ করেন। উন্মুক্ত আলোচনাটি পরিচালনা করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মো. আসিফ ইকবাল।

আজকের সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাইমা হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মোসাম্মাদ মনিরা সুলতানা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত
ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই
অর্থ আত্মসাত মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের নামে সমন জারি
অর্থ আত্মসাত মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের নামে সমন জারি