• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাম্পের হুমকিতে আলোচনা স্থগিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২২ জুন ২০২৬, ০৯:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ভবিষ্যৎ আলোচনা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল আলোচনাস্থল ত্যাগ করেছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক কূটনীতিকের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল এখনো সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অবস্থান করছে এবং আলোচনা পুরোপুরি ভেঙে যায়নি।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ ট্রাম্পের হুমকিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমেরিকার হুমকি কার্যকর হলে আজ তারা এমন অচলাবস্থায় পড়ত না। ইরান এসব হুমকিকে গুরুত্ব দেয় না। আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত। তারা যত বেশি কথা বলবে, আমরা তত বেশি কাজ করব।’

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি আরও দাবি করেন, ইরান যদি প্রণালিটি বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার কঠোর পরিণতি হবে। এমনকি সে ক্ষেত্রে ইরানি আলোচকরা ‘নিজ দেশে ফিরতে পারবেন না’ বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: শাফাক নিউজ

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
কাল পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী স্টারমার
কাল পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী স্টারমার
লেবাননে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ১৩
লেবাননে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ১৩