টপ নিউজ
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ০৪:৪০ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর রোডে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলার শিকার হয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুর ইসলাম।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর মোটরসাইকেলযোগে আসা ৪ দুর্বৃত্ত আকস্মাৎ হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেলে করে চারজন আরোহী এসে ওই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







