• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার ভুতের গলি মসজিদের পাশের একটি ছয়তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে মো. ইয়াসিন (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত ইয়াসিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. হাবিবুর রহমানের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় ভবনের উচ্চতর অংশে কাজ চলছিল। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

সহকর্মী সায়েদুল জানান, পড়ে যাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে তিনি পড়ে যান, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানান সহকর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
যুবলীগ নেতা রেজাউল করিম জাকির আটক
যুবলীগ নেতা রেজাউল করিম জাকির আটক