• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় চায়ের দোকানে বাসচালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৫:১৭ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, টাকা-পয়সার লেনদেন কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের ছোট ভাই আব্দুল হাশেম বলেন, রাত পৌনে ১২টার দিকে পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কুদ্দুস। তখন বিদ্যুৎ ছিল না। এ সময় ৮-১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানে ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে কুদ্দুসকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারছি না।’

তিনি জানান, তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। পেশায় বাসচালক কুদ্দুস পূর্ব জুরাইনের দারোগাবাড়ী রোডে ভাড়া বাসায় থাকতেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগী গ্রেপ্তার
বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগী গ্রেপ্তার
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
যুবলীগ নেতা রেজাউল করিম জাকির আটক
যুবলীগ নেতা রেজাউল করিম জাকির আটক