• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০১:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদকের গডফাদার ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজলসহ তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সোয়া ৯ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১) ২। মো: বাপ্পী (২৮) ৩। মো: হানিফ (৪০) ও ৪। মোছা: শামসুন্নাহার (৪৫)।

গ্রেপ্তারকৃত সজলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় পূর্বের ১১ টি মামলা রয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) মাদক উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন ৩/৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে ওয়ারী থানা পুলিশ প্রথমে তিন জনকে গ্রেপ্তার এবং তাদের কাছে থাকা ৩টি অস্ত্র উদ্ধার করে। পরে গ্রেপ্তারকৃতরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তারা স্বীকার করে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র-মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এর পর থেকেই অটো সজলকে গ্রেপ্তারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিক অভিযান শুরু করে।

সজলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক মজুত রয়েছে। পরবর্তীতে স্বামীবাগের ওই বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে ০২ টি 'TAURUS' ব্র্যান্ডের পিস্তল, ০৪ টি ম্যাগাজিন এবং ৭৭ (সাতাত্তর) রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম  হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম 'মেডি', মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার ৯৬০ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার