• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

দেহে লুকিয়ে সিরিঞ্জ-ওষুধ পাচার, শাহজালালে চীনগামী নারী আটক

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৪:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত আনসার সদস্যদের চোখ ফাঁকি দিতে পারলেন না এক চীনগামী নারী যাত্রী। বিমানবন্দরের ১ নম্বর হেভিলাগেজ গেটে দায়িত্বরত এক মহিলা আনসার সদস্যের তল্লাশিতে ধরা পড়েছে শরীরে ও ব্যাগে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ চিকিৎসা সামগ্রী। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০০টি ইনসুলিন সিরিঞ্জ এবং ১৫ বক্স মূল্যবান ‘অ্যালোপ্যাগ-৫০’ নামক ওষুধ।

আটককৃতের নাম সুমন নাহার সুমি।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে বহির্গমন ড্রাইভওয়ের প্রবেশপথে রুটিন তল্লাশি চলছিল। এ সময় সন্দেহভাজন ওই নারী যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করেন আনসার সদস্য সোনালী খাতুন। একপর্যায়ে ওই যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবৈধ ইনসুলিন সিরিঞ্জগুলো উদ্ধার করা হয়। একইসঙ্গে তার ব্যাগ থেকে উদ্ধার হয় ১৫ বক্স ওষুধ।

পরে তাকে বিমানবন্দর এভসেক (এভিয়েশন সিকিউরিটি) কর্তৃপক্ষের সহায়তায় জব্দকৃত মালামালসহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ
রাজধানীতে ১৯ বস্তা ভেজাল হলুদ গুঁড়া জব্দ
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭৭
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭৭